কুখ্যাত "সিরিয়্যাল কিলার" ওসি প্রদীপঃ "চাহিদামতো টাকা" না পেলেই দিতেন ক্রসফায়ার!
কুখ্যাত খুনী ওসি প্রদীপঃ নরহত্যাই যার নেশা! সবার আগেই শুনুন শুনুন, ক্রাইম স্পেশালিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেনের বিশেষ ভিডিও ফিচার ( এক নজরে ওসি প্রদীপ) : ভিডিওঃ এক নজরে কুখ্যাত খুনী সন্ত্রাসী ওসি প্রদীপ ওসি প্রদীপের হাতে বিচার বহির্ভূত হত্যাকান্ডের পরিসংখ্যানঃ ২০১৮ সালের ৪ মে থেকে সারাদেশে মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু করে সরকার। এতে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায় ক্রসফায়ারের পরিসংখ্যান। গত ৩০ জুলাই পর্যন্ত শুধু কক্সবাজার জেলায় পুলিশ, বিজিবি ও র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে র ঘটনায় নিহত হয়েছেন ২৮৭ জন। এর মধ্যে পুলিশের সঙ্গে ১৭৪ জন, বিজিবির সঙ্গে ৬২ জন ও র্যাবের সঙ্গে ৫১ জন বন্দুকযুদ্ধে নিহত হন। আর টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন ১৬১ জন। এর মধ্যে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীর মাধ্যমে ঘটেছে ১৪৪টি ক্রসফায়ারের ঘটনা। এসব ক্রসফায়ারের একটি বড় অংশ সংঘটিত হয় মেরিন ড্রাইভ সড়কে। ওসি প্রদীপ বন্দুকযুদ্ধের নামে ১৪৪ ক্রসফয়ারে হত্যা করেছেন ১৬১ জন মানুষ ...